শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)
সংবাদ শিরোনাম

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেছেন, দেশে বিভিন্ন রোগের ওপর বিশেষায়িত বহু প্রতিষ্ঠান গড়ে উঠলেও এন্ডোক্রাইনোলজির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও কোনো জাতীয় ইনস্টিটিউট গড়ে ওঠেনি।  এ বিষয়ে সুপরিকল্পিতভাবে অ্যাডভোকেসি শুরু করার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নেবে ।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক এন্ডোক্রাইন কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। 
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির অনুষ্ঠানের আয়োজন করে। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, “দেশে বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে এন্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। সাধারণ মানুষ ব্যাপক হারে ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত নানা জটিলতায় ভুগছেন। তাই এই বিষয়ের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা প্রয়োজন।”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরও বলেন, “আমরা অতীতের বিভিন্ন কর্মকাণ্ডে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে বিভক্তি এবং মানুষকে অসম্মান করার যে সংস্কৃতি তৈরি হতে দেখেছি, প্রধানমন্ত্রী তা ভেঙে দেশকে ঐক্যবদ্ধ করার নিরলস চেষ্টা করছেন। এই ইতিবাচক চর্চাই সমাজ ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেবে।”
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, হিউম্যান ফিজিওলজি ও প্যাথোলজির বড় ক্ষেত্র জুড়ে থাকা ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো বিষয়ে তরুণ চিকিৎসকদের গবেষণায় বিশেষ মনোযোগ দিতে হবে। আমাদের তরুণ গবেষকরা আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে দেশের উপাত্ত ও গবেষণা প্রকাশ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানার সভাপতিত্বে আরও আরো বক্তব্য দেন, সংগঠনের চিফ পেট্রোন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ , রিসার্চ সেক্রেটারি ডা নাজমা আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)