করোনা ভাইরাসের প্রকোপে বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ‘কোভিডের অভিঘাত
পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শীর্ষক যুগোপযোগী ও
জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও
প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
ইস্কান্দার মির্জা শামীম।
জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে। এমন একটি সময় সরকার যে বাজেট ঘোষণা করেছে তা ব্যবাসা বান্ধব ও গণমূখি।
তিনি আরও বলেন, এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। আন্তর্জাতিক বাজারের উর্ধ্বগতির মধ্যেও গণমানুষের জীবন-জীবিকা এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে জাতীয় বাজেট প্রণয়ন করে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে।
ইস্কান্দার মির্জা শামীম বলেন, করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অস্থির অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যেও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) লক্ষ্য ছাড়িয়েছে বাংলাদেশ। জীবন-জীবিকার ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের সাহসী চিন্তার ফসল এ বাজেট।
এবারের উন্নয়ন বাজেটে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, কোভিড-১৯ মোকাবিলা, অধিক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্র্য বিমোচন তথা দেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। যা দেশকে একটি মডেল উন্নয়নশীল দেশে রূপান্তরিত করবেন বলে আশা করেন তিনি।