ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪


নিউজ ডেস্ক
১৫:২৩ - সোমবার, আগস্ট ৩১, ২০২৬
জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪

জামালপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে অটোরিকশার উপরে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


এদিকে, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। বারবার দুর্ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার পর থেকেই জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।  


এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুটো মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুটো মরদেহ ঘটনাস্থলে রয়েছে। বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে। সড়ক থেকে উল্টে পড়ে থাকা বাসটি সরানোর কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত বলা

যাবে।