ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ


নিউজ ডেস্ক
৯:৫৬ - বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি:: ‎ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে বাগেরহাট সদর উপজেলায় প্রায় অর্ধশত পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইনসাফ৷

‎বৃহস্পতিবার সকাল ১০ টায় খানজাহান আলী আদর্শ আলিম মাদরাসায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ আব্দুল ওয়াদুদ সহ আরো অনেকে। 

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০২ এর এমপি  শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, ইনসাফ সংগঠনের মাধ্যমে বাগেরহাটের মানুষের সামাজিক উন্নয়নের পাশাপাশি একটি বৈষম্যহীন বাগেরহাট গড়তে চাই। 

‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ইনসাফের সেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছিয়ে দিবে এবং বাগেরহাটকে নৈতিকতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ইনসাফের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বেলাল হোসাইন অপু। তিনি বলেন, আমরা বাগেরহাট সদর উপজেলার মানুষের মাঝে কাজ করছি। আমরা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের চেষ্টা করছি। একদিন আমরা বাগেরহাট সদরের গণ্ডি পেরিয়ে বাগেরহাট জেলাসহ সারা বাংলাদেশে কাজ করবো। 

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইনসাফের সাধারণ সম্পাদক শেখ জুবায়ের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শরিফুল ইসলাম গাজী, উপদেষ্টাবৃন্দ যথাক্রমে- এস এম আরাফাত হোসেন, আবু সাইদ, মাওলানা হাবিবুর রহমান, মোঃ সাগর শেখ, ইনসাফের অর্থ সম্পাদকঃ জহিরুল ইসলাম জুবায়ের, দূর্যোগ ও ত্রাণ সম্পাদকঃ আকাশ মোল্লা, অফিস সম্পাদকঃ আব্দুল্লাহ আল যুবায়ের, রবিউল ইসলাম সহপ্রমুখ।

‎উল্লেখ্য, ইনসাফ একটি সামাজিক সংগঠন। যেটি বাগেরহাটে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।