ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

গাজা সিটির মানুষকে সরানোর প্রস্তুতি নিতে বলল ইসরায়েল


নিউজ ডেস্ক
২:২৬ - শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
গাজা সিটির মানুষকে সরানোর প্রস্তুতি নিতে বলল ইসরায়েল

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটির সাধারণ মানুষকে সরাতে দাতব্য সংস্থা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেছে দখলদার ইসরায়েল। গত কয়েকদিন ধরেই গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিচ্ছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার (২১ আগস্ট) জানিয়েছে, তারা দাতব্য সংস্থা ও স্বাস্থ্য কর্মকর্তাদের এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।


বিবৃতিতে তারা বলেছে, “গাজার উত্তরাঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তা এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। যেন সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া যায়।”


উত্তরাঞ্চলে স্বাস্থ্য বিষয়ক যত সরঞ্জাম আছে সেগুলোও দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে দখলদার ইসরায়েল। যেন আহতদের সেখানে নিয়ে যাওয়া যায়। এছাড়া দক্ষিণাঞ্চলে যেহেতু অনেক মানুষ যাবেন তাদের প্রয়োজন মেটাতেও স্বাস্থ্য সরঞ্জামগুলো সরাতে বলেছে তারা।


গাজা সিটি দখলের উদ্দেশ্যে ইসরায়েল ৬০ হাজার রিজার্ভ সেনার সমাবেশ করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এটির অনুমোদন দিয়েছে।


সূত্র: এএফপি