মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)
সংবাদ শিরোনাম

৭ কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে এসে অবস্থা নেয় শিক্ষার্থীরা। এসময় তারা তাদের দাবি সম্পর্কে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান ভোরের কাগজকে বলেন, আমাদের এই দাবি যৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে বিভিন্নভাবে বৈষম্য করছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় অধিভুক্ত এই সাত কলেজ তাদের সঙ্গে না থাকুক। তাই আমাদের দাবি অতি দ্রুত একটি কমিশন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে ইডেন কলেজের শিক্ষার্থীর তাবাসসুম মিম ভোরের কাগজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর থেকে রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের শিক্ষার্থীরা নানাভাবে বৈষম্য শিকার হয়েছে। আমরা আর চাই না তাদের সঙ্গে থাকতে। আমাদের দাবি একটাই এই সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা।

প্রসঙ্গত, গত সোমবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)