ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

নববর্ষকে স্বাগত জানিয়ে তিতুমীর কলেজে 'বৈশাখী শোভাযাত্রা'


নিউজ ডেস্ক
৭:৪৪ - মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নববর্ষকে স্বাগত জানিয়ে তিতুমীর কলেজে 'বৈশাখী শোভাযাত্রা'

তিতুমীর কলেজ প্রতিনিধি:: বাংলা নববর্ষ ১৪৩৩- কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিতুমীর কলেজে অনুষ্ঠিত হলো 'বৈশাখী শোভাযাত্রা' । 


আজ মঙ্গলবার( ১৪ এপ্রিল ) সকাল সাড়ে আটটায় শোভাযাত্রাটি ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবন থেকে শুরু হয়। শোভাযাত্রার ঢাক-ঢোল, বাঁশি ও বিভিন্ন লোকজ বাদ্যযন্ত্রের তালে তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মুখোশ, পুতুল, এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতির প্রতীকী উপস্থাপন। অংশগ্রহণকারীরা “এসো হে বৈশাখ”সহ বিভিন্ন স্লোগান ও গান পরিবেশন করেন, যা নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে দেয়।


সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে শোভাযাত্রাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন ধরনের গ্রামীণ পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন । যা এই শোভাযাত্রাকে অনন্য করে তুলে।


এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.ছদরুদ্দীন আহমদ, উপাধ্যক্ষ অধ্যাপক আলেয়া আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এমএম আতিকুজ্জামান সহ অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। 



এ সময় পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.ছদরুদ্দীন আহমদ বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকে বাঙালির এই ঐতিহ্যকে ধারণ করতে হবে। আমরা যতই শিক্ষিত হই না কেন,আমরা যেন আমাদের গোড়াকে ভুলে না যাই। পহেলা বৈশাখ আমরা ছোটবেলায় যেমনটি উপভোগ করতাম এখনো একই প্রকার উপভোগ্য।