ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা


নিউজ ডেস্ক
৩:৪১ - বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেললেন মুশফিকুর রহিম। এই উইকেটকিপার ব্যাটারের বিশেষ ম্যাচ দেখতে আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

দিনের খেলা শেষ বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করা মুশফিকুর রহিমকে অভিনন্দন জানান আসিফ। ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন।'


'মুশফিক ভাইয়ের সাথে আমাদের চাইল্ডহুড জড়িত। আমাদের বয়সী যারা আছে, যখন দেখতাম বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই যখন মাঠে আসতেন, তখন একটু স্বস্তি লাগতো, মনে হতো। এবার একটু স্টেবল হবে, এখন একটু রান হবে, মাঠে টিকতে পারব।'


মুশফিক অপরাজিত ৯৯ রানে দিন শেষ করেন। আসিফ মাহমুদের আশা এখনি থামবেন না মুশফিক, 'সাসপেন্স থাকা ভালো। আশা করি আগামীকাল সেঞ্চুরিটা হয়ে যাবে এবং শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মুশফিক ভাইকে দেখা যাচ্ছে, তার মধ্যে এখনো খেলা বাকি আছে। আশা করি শততম টেস্টেই তিনি থামবেন না।'