ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

চ্যানেল ২৪ এর সাংবাদিক আরিফকে প্রাণনাশের হুমকি


নিউজ ডেস্ক
৫:৩৫ - সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৫
চ্যানেল ২৪ এর সাংবাদিক আরিফকে প্রাণনাশের হুমকি

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য ও চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্র্যাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। জীবনের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছেন শাহরিয়ার আরিফ।

আরিফ জানান, বিমানবন্দর থানা শ্রমিক লীগ এর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগষ্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিলো। 

এ বিষয়ে চ্যানেল টুয়েন্টি ফোরে বিস্তারিত তথ্য প্রমাণসহ সংবাদ প্রচারিত হয়। প্রচারিত সংবাদে তথ্য প্রমাণসহ আরো উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় আহত দেলোয়ার পরিবর্তিত পরিস্থিতিতে প্রচার করছে সে আওয়ামী লীগের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। চ্যানেল টুয়েন্টিফোরে সংবাদ প্রচার হলে ক্ষেপে যায় ল্যাংড়া দেলোয়ার।

দেলোয়ারের মামলা বাণিজ্য ও চাঁদাবাজির ব্যাপারে অবগত হলে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের প্যাডে সংগঠনের তরফ থেকে গত ২০ ফেব্রুয়ারি ল্যাংড়া দেলোয়ার ওরফে দেলু দলের কেউ নয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।  

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে, নেতা পরিচয়ে হুমকি দেওয়া ওই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।